২১। যেক্ষেত্রে কোন ব্যক্তি উইলমূলে কোন সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম, বা শিল্প কর্মের পাণ্ডুলিপির অধিকারী হয়, এবং কর্মটি উইলকারীর মৃতু্যর পূর্বে প্রকাশিত না হইয়া থাকে, সেক্ষেত্রে উইলকারীর উইলে বা তৎসম্পর্কিত কডিসিলে ভিন্নরূপ কোন অভিপ্রায় প্রকাশ না পাইলে, মৃতু্যর অব্যবহিত পূর্বে উইলকারী ঐ কর্মের যে পরিমাণ কপিরাইটের স্বত্বাধিকারী ছিলেন সেই পরিমাণ কপিরাইট উইলের অন্তর্ভুক্ত বলিয়া ধরিতে হইবে। ব্যাখ্যা।- এই ধারায় " পাণ্ডুলিপি" অর্থ কর্মটি ধারণকারী মূল দলিল, হস্তলিখিত হউক বা না হউক।