২০। (১) যদি কোন নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী তাহার নিকট হস্তান্তরকৃত কোন অধিকার ব্যবহার করিতে ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব প্রদানকারীর কোন কার্য বা কার্যহীনতা দায়ী না হয়, তাহা হইলে বোর্ড, স্বত্ব প্রদানকারীর নিকট হইতে অভিযোগ পাইয়া, তদভিত্তিতে তৎকর্তৃক যথাযথ বিবেচিত তদন্তের পর, স্বত্ব নিয়োগ বাতিল করিতে পারিবে। (২) যদি কপিরাইটের কোন স্বত্ব নিয়োগের বিষয়ে কোন বিরোধের উদ্ভব হয়, বোর্ড সংক্ষুব্ধ পক্ষের নিকট হইতে অভিযোগ প্রাপ্তি এবং তদভিত্তিতে তৎকর্তৃক যথাযথ বিবেচিত তদন্তের পর রয়্যালটি উদ্ধারের আদেশসহ স্বীয় বিবেচনায় উপযুক্ত আদেশ প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীনে বোর্ড…