১৮। (১) কোন বিদ্যমান কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা ভবিষ্যৎ কর্মের কপিরাইটের সম্ভাব্য স্বত্বাধিকারী যে কোন ব্যক্তির নিকট কোন কপিরাইটের সম্পূর্ণ বা আংশিক, সাধারণভাবে বা শর্তসাপেক্ষে এবং কপিরাইটের পূর্ণ মেয়াদ বা আংশিক মেয়াদের জন্য স্বত্ব নিয়োগ করিতে পারেন: তবে শর্ত থাকে যে, ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগের ক্ষেত্রে, কর্মটির অস্তিত্বশীল হওয়ার পর স্বত্ব নিয়োগ কার্যকর হইবে। (২) যেক্ষেত্রে কপিরাইটের স্বত্ব নিয়োগী কপিরাইটের অন্তর্ভুক্ত কোন স্বত্বের অধিকারী হন, সেক্ষেত্রে, স্বত্ব নিয়োগী যে পরিমাণ স্বত্ব লাভ করিয়াছেন এবং স্বত্ব প্রদানকারী যে পরিমাণ স্বত্ব প্রদান করেন নাই তৎসম্পর্কে স্বত্ব…