১৫। (১) এই ধারার বিধান এবং এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, নিম্নলিখিত শ্রেণীর কর্মের কপিরাইট বিদ্যমান, যথা:- (ক) সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্পসুলভ আদি কর্ম; (খ) চলচ্চিত্র ছবি; (গ) শব্দ রেকর্ডিং। (২) ধারা ৬৮ বা ৬৯ প্রযোজ্য হয় এমন কর্ম ব্যতীত উপ-ধারা (১) এ উলি্লখিত কোন কর্মের ক্ষেত্রে কপিরাইট থাকিবে না, যদি- (ক) কোন প্রকাশিত কর্মের ক্ষেত্রে, কর্মটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়, বা যেক্ষেত্রে কর্মটি বাংলাদেশের বাহিরে প্রকাশিত হইবার ক্ষেত্রে, উহার প্রকাশনার তারিখে প্রণেতা, বা ঐ তারিখে প্রণেতা জীবিত না থাকিলে, মৃতু্যর তারিখে বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন; (খ) স্থাপত্য…