১৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে "কপিরাইট" অর্থ, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কোন কর্ম বা কর্মের গুরুত্বপূর্ণ অংশের বিষয়ে নিম্নবর্ণিত কোন কিছু করা বা করার ক্ষমতা অর্পণ, যথা:- (১) কম্পিউটার প্রোগ্রাম ব্যতীত, সাহিত্য, নাট্য বা সংগীত কর্মের ক্ষেত্রে,- (ক) যে কোন উপায়ে ইলেকট্রনিঙ্ মাধ্যমে কর্মটি সংরক্ষণ করাসহ যে কোন বস্তুগত আংগিকে কর্মটির পুনরুৎপাদন করা; (খ) সাকর্ুলেশনে রহিয়াছে এমন অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য ইসু্য করা; (গ) জনসমক্ষে কর্মটি সম্পাদন করা অথবা উহা জনগণের মধ্যে প্রচার করা; (ঘ) কর্মটির কোন অনুবাদ উৎপাদন, পুনরুৎপাদন, সম্পাদন বা প্রকাশ করা; (ঙ) কর্মটির বিষয়ে কোন…