১২। (১) বোর্ড, এই আইনের অধীন প্রণীত বিধি সাপেক্ষে, উহার বৈঠকের স্থান ও সময় নির্ধারণসহ কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) এই আইনের অধীন কোন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে সদস্যগণের মধ্যে মত-পার্থক্য হইলে, সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত প্রাধান্য পাইবে: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা থাকিবে না, সে ক্ষেত্রে চেয়ারম্যানের মতামত প্রাধান্য পাইবে। (৩) বোর্ড ধারা ৯৯ এর অধীন কোন সদস্যের উপর উহার যে কোন ক্ষমতা প্রয়োগের জন্য অর্পণ করিতে পারিবে এবং এইরূপ ক্ষমতাপ্রাপ্ত সদস্য কর্তৃক প্রদত্ত আদেশ বা কৃত কাজকর্ম বোর্ডের আদেশ বা কাজ হিসাবে গণ্য হইবে। (৪) শুধুমাত্র বোর্ডের কোন সদস্যপদ শূন্য রহিয়াছে বা…