১০৩। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) পূর্বোলি্লখিত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে সরকার বিশেষ করিয়া এবং উপরিউক্ত ক্ষমতার সামগ্রিকভাবে ক্ষুণ্ন না করিয়া অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) চেয়ারম্যান এবং বোর্ডের অন্যান্য সদস্যগণের কর্মের মেয়াদ ও চাকুরীর শর্তাবলী; (খ) এই আইনের অধীন দাখিলতব্য অভিযোগ ও দরখাস্ত এবং মঞ্জুরীতব্য লাইসেন্সের ফরম; (গ) রেজিষ্ট্রার বা বোর্ডের সমীপে কার্যধারায় অনুসরণীয় পদ্ধতি; (ঘ) ধারা ৪১ এর উপ-ধারা (২) এর অধীন দরখাস্ত দলিলের…