১০০। রেজিষ্ট্রার বা বোর্ড কর্তৃক এই আইনের অধীন প্রদত্ত অর্থ প্রদানের প্রত্যেক আদেশ বা বোর্ড কর্তৃক প্রদত্ত অনুরূপ আদেশের বিরুদ্ধে আনীত আপীলে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ, রেজিষ্ট্রার, বোর্ড বা ক্ষেত্রমত, সুপ্রীমকোর্টের রেজিষ্ট্রার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের ভিত্তিতে দেওয়ানী আদালতের ডিক্রী মর্মে গণ্য হইবে এবং অনুরূপ আদালতের ডিক্রীর ন্যায় অভিন্ন পদ্ধতিতে কার্যকরযোগ্য