১০। (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একজন কপিরাইট রেজিষ্ট্রার নিয়োগ করিবেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক কপিরাইট ডেপুটি রেজিষ্ট্রার নিয়োগ করিতে পারিবে। (২) রেজিষ্ট্রার- (ক) এই আইনের অধীনে রক্ষিত কপিরাইট রেজিস্টারের সকল এন্ট্রিতে স্বাক্ষর করিবেন; (খ) কপিরাইট অফিসের সীলমোহর দ্বারা কপিরাইটের সকল নিবন্ধন সনদপত্র মোহরাঙ্কিত করিবেন ও সত্যায়িত কপিতে স্বাক্ষর করিবেন; (গ) এই আইন দ্বারা বা উহার অধীনে তাঁহার উপর প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন; (ঘ) বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করিবেন। (৩) কপিরাইট ডেপুটি রেজিষ্ট্রার, রেজিষ্ট্রারের তত্ত্বাবধান ও নির্দেশ…