৯। উক্ত আইনের দশম খণ্ডের পর নিম্নরূপ নূতন খণ্ড দশম-ক সন্নিবেশিত হইবে, যথা:- “দশম-ক খণ্ড এক ব্যক্তি কোম্পানী গঠন, নিবন্ধন, পরিচালনা, ইত্যাদি ৩৯২ক। এক ব্যক্তি কোম্পানীর স্মারক ও বিধি।- এক ব্যক্তি কোম্পানীর স্মারক ও বিধি বলিতে তপশিল ৯ক এবং তপশিল ৯খ এ উল্লিখিত এক ব্যক্তি কোম্পানীর স্মারক ও বিধিকে বুঝাইবে। ৩৯২খ। এক ব্যক্তি কোম্পানীর গঠন, ইত্যাদি।- (১) একজন প্রাকৃতিক সত্ত্বাবিশিষ্ট ব্যক্তি, আইনানুগ যে কোন উদ্দেশ্যে, এক ব্যক্তি কোম্পানী গঠন করিতে পারিবে, এবং উহা করিতে চাহিলে, তাহার নাম স্মারকে উদ্যোক্তা হিসাবে স্বাক্ষর করিয়া এবং নিবন্ধিকরণ সংক্রান্ত এই আইনের বিধান মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণ…