৫। উক্ত আইনের ধারা ৮৫ এর উপ-ধারা (১) এর- (ক) দফা (ক) এর “ চৌদ্দ” শব্দের পরিবর্তে “একুশ” শব্দ প্রতিস্থাপিত হইবে; (খ) দফা (খ) এর “সভায়” শব্দের পরিবর্তে “সভার স্থান, সময়, তারিখ এবং” শব্দগুলি এবং কমাগুলি প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (ঙ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ দফা (চ), (ছ) এবং (জ) সংযোজিত হইবে, যথা:- “(চ) বিশেষ সাধারণ সভায় (Extraordinary General Meeting) গৃহীত সকল কার্যক্রম বিশেষ কার্যক্রম হিসাবে গণ্য হইবে: তবে শর্ত থাকে যে, ডিভিডেন্ড মঞ্জুরি, বোনাস শেয়ার, অডিট রিপোর্ট অনুমোদন, পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদন, পরিচালক পদে পর্যায়ক্রমিক…