৭৯৷ (১) কোন সীমিতদায় কোম্পানী ধারা ৭৮(ক) এর বিধান পালনে ব্যর্থ হইলে, যতদিন উক্ত ব্যর্থতা অব্যাহত থাকে, ততদিনের প্রত্যেক দিনের জন্য, উহা অনধিক পাঁচ শত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং কোম্পানীর প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ত্রম্্নটি অনুমোদন করেন বা অব্যাহত থাকিতে দেন তিনিও, একইরূপে অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে৷ (২) যদি কোন সীমিতদায় কোম্পানীর কোন কর্মকর্তা বা উহার পতেগ কোন ব্যক্তি- (ক) কোম্পানীর সীলমোহর বলিয়া বিবেচিত হয় এইরূপ কোন সীলমোহর ব্যবহার করেন বা ব্যবহারের জন্য তগমতা প্রদান করেন যাহাতে উহার নাম, ধারা ৭৮(খ) অনুসারে খোদাইকৃত নহে; কিংবা (খ) এমন কোন বিল, শিরোনাম, চিঠির…