৫৯৷ (১) শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী, উহার সংঘবিধিবলে তগমতাপ্রাপ্ত হইলে, বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে এবং আদালতের অনুমোদন সাপেতেগ, যে কোনভাবে উহার শেয়ার-মূলধন হ্রাস করিতে পারিবে, এবং বিশেষতঃ এই সাধারণ তগমতার অংশ হিসাবে, উক্ত কোম্পানী- (ক) উহার শেয়ার মূলধনের অপরিশোধিত অংশের তেগত্রে যে কোন শেয়ারের উপর দায়-দায়িত্ব হ্রাস বা বিলোপ সাধন করিতে পারিবে; (খ) উহার কোন শেয়ারের উপর দায়-দায়িত্বের বিলোপসাধন বা হ্রাস করিয়া কিংবা না করিয়া পরিশোধিত শেয়ার-মূলধনের এমন যে কোন অংশ বাতিল করিতে পারিবে যাহা হারাইয়া গিয়াছে বা যাহা পরিসম্পদের মাধ্যমে প্রতিফলিত নহে; (গ) উহার কোন শেয়ারের উপর দায়-দায়িত্বের বিলোপসাধন বা…