৫২৷ কোন কোম্পানী, সংঘবিধিবলে তগমতাপ্রাপ্ত হইলে, নিম্নবর্ণিত যে কোন এক বা একাধিক কার্য সম্পাদন করিতে পারিবে, যথা :- (ক) শেয়ার ইস্যুর তেগত্রে, শেয়ারের উপর তলবকৃত অর্থের পরিমাণের ভিত্তিতে, ভিন্ন ভিন্ন শ্রেণীর শেয়ার-মালিকগণ কর্তৃক তলবকৃত অর্থ পরিশোধের জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণের ব্যবস্থা; (খ) কোন সদস্যের শেয়ারের অপরিশোধিত অর্থ তলব করা হইয়া না থাকিলেও, তাহার সম্মতিক্রমে, উক্ত অর্থের সম্পূর্ণ বা অংশবিশেষ গ্রহণ; (গ) যেতেগত্রে সকল শেয়ারের পরিশোধিত অর্থের পরিমাণ সমান নহে, সেইতেগত্রে পরিশোধিত অর্থের উপর আনুপাতিক লভ্যাংশ প্রদান৷