৪০০৷ যে প্রতিষ্ঠানের নাম বা শিরোনামের শেষ শব্দটি “লিমিটেড” বা “সীমিতদায়” সেই প্রতিষ্ঠানের নামে কিংবা শিরোনামে যদি কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবসা বা অন্য কার্যাবলী পরিচালনা করেন অথচ সীমিতদায় সহকারে উহা যথারীতি নিগমিত না হয়, তাহা হইলে যতদিন পর্যন্ত ঐভাবে সেই নাম বা শিরোনাম ব্যবহৃত হয় ততদিনের প্রতিদিনের জন্য সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনধিক পাঁচশত টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন৷ কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ ১৯৯৪ সনের ১৮ নং আইনের ধারা ৪০০ এর সংশোধন ১০। উক্ত আইনের ধারা ৪০০ এর- (ক) ““লিমিটেড” বা “সীমিতদায়”” চিহ্নগুলি ও শব্দগুলির পরিবর্তে “পাবলিক সীমিতদায় কোম্পানী বা PLC., বা সীমিতদায়…