৩৭৮৷ ৩৭৯ হইতে ৩৮৭ ধারার বিধানাবলী সকল বিদেশী কোম্পানীর অর্থাত্ নিম্নবর্ণিত দুই শ্রেণীর কোম্পানীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা :- (ক) বাংলাদেশের বাহিরে নিগমিত যে কোম্পানী এই আইন প্রবর্তিত হওয়ার পর বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসাস্থলে বা কর্মস্থলে প্রতিষ্ঠা করে; এবং (খ) বাংলাদেশের বাহিরে নিগমিত যে কোম্পানী এই আইন প্রবর্তিত হওয়ার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসাস্থল বা কর্মস্থল প্রতিষ্ঠা করিয়াছে এবং এই আইন প্রবর্তিত হওয়ার সময়েও উহা প্রতিষ্ঠিত ছিল৷