৩৭২৷ (১) এই খণ্ডের বিধান সাপেক্ষে, যে কোন অনিবন্ধিকৃত কোম্পানী এই আইনের অধীনে অবলুপ্ত করা যাইতে পারে এবং একটি অনিবন্ধিকৃত কোম্পানী অবলুপ্তির ক্ষেত্রে অবলুপ্তি সম্পর্কিত এই আইনের সকল বিধি বিধান নিম্নবর্ণিত ব্যতিক্রম ও সংযোজনসহ প্রযোজ্য হইবে, যথা :- (ক) কোন অনিবন্ধিকৃত কোম্পানী এই আইন অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে অথবা আদালতের তত্ত্বাবধান সাপেক্ষে অবলুপ্ত করা যাইবে না; (খ) নিম্নরূপ পরিস্থিততে কোন অনিবন্ধিকৃত কোম্পানী অবলুপ্ত করা যাইতে পারে, অর্থাত্- (অ) যদি কোম্পানী বিলুপ্ত হইয়া থাকে, অথবা উহার কার্যাবলী বন্ধ হইয়া থাকে অথবা উহার কার্যাবলী পরিচালনার একমাত্র উদ্দেশ্য হয় উহার অবলুপ্তি ঘটানো; (আ) যদি…