৩৬৮৷ (১) এই খণ্ডের বিধান অনুযায়ী নিবন্ধিকৃত কোন কোম্পানী বিশেষ সিদ্ধান্তের দ্বারা, তবে এই ধারার বিধান সাপেক্ষে, উহার বন্দোবস্ত্ম-দলিলের পরিবর্তে সংঘস্মারক ও সংঘবিধি প্রতিস্থাপনের দ্বারা কোম্পানীর গঠন ও অন্যান্য বিষয় এর পরিবর্তন করিতে পারিবে৷ (২) আদালত কর্তৃক কোম্পানীর উদ্দেশ্যাবলী পরিবর্তন এবং উক্ত পরিবর্তন নিবন্ধনের ক্ষেত্রে এই আইনের বিধানসমূহ যেরূপ প্রযোজ্য হয় উহা সেই একইভাবে এই ধারার অধীনে কৃত কোন পরিবর্তনের ক্ষেত্রে যথাসম্ভব প্রযোজ্য হইবে, তবে- (ক) রেজিষ্ট্রারের নিকট পরিবর্তিত দলিলের মুদ্রিত অনুলিপির স্থলে প্রতিস্থাপিত সংঘস্মারক ও সংঘবিধির মুদ্রিত অনুলিপি পেশ করিতে হইবে; এবং (খ)…