৩৬৭৷ এই খণ্ডের বিধান অনুযায়ী কোন কোম্পানী নিবন্ধিকৃত হইলে- (ক) কোম্পানী গঠনকারী বা উহার গঠন নিয়ন্ত্রণকারী সংসদ প্রণীত কোন আইন অথবা উহার গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্ত্মকারী কোন দলিলে অথবা, গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত কোন কোম্পানীর ক্ষেত্রে, গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া যে সিদ্ধান্ত গৃহীত হয় সেই সিদ্ধান্তে অথবা শরীকানা চুক্তিতে অথবা অন্য দলিলে, বিধৃত সকল শর্ত ও বিধান সেই একইভাবে এবং একই ফলাফলসহ উক্ত কোম্পানীর শর্ত ও বিধান বলিয়া গণ্য হইবে, যেন- (অ) কোম্পানীটি এই আইনের অধীনে গঠিত হইয়াছে এবং সেই কারণে উহার সংঘস্মারকে ঐ সব বিধান ও শর্তের যতটুকু অন্তর্ভুক্ত করা প্রয়োজন হয়…