৩৫৭৷ এই খণ্ডের বিধান অনুযায়ী জয়েন্ট-ষ্টক কোম্পানী নহে এমন কোন কোম্পানী নিবন্ধনের উদ্দেশ্যে রেজিষ্ট্রারের নিকট নিম্নবর্ণিত দলিলপত্র দাখিল করিতে হইবে, যথা :- (ক) কোম্পানীর পরিচালকগণের নাম, ঠিকানা ও পেশা উলেস্্নখপূর্বক একটি তালিকা; (খ) কোম্পানীর গঠন ও নিয়ন্ত্রণের বন্দোবস্ত্মকারী দলিল, শরিকানা চুক্তি অথবা অন্যবিদ কোন দলিলের অনুলিপি; এবং (গ) কোন কোম্পানীকে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীরূপে নিবন্ধিকৃত করা অভিপ্রেত হইলে গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া একটি সিদ্ধান্ত৷