৩৫৬৷ কোন জয়েন্ট-ষ্টক কোম্পানী এই খণ্ডের বিধান অনুযায়ী নিবন্ধনের পূর্বে রেজিষ্ট্রারের নিকট নিম্নবর্ণিত দলিলপত্র দাখিল করিতে হইবে, যথা :- (ক) ঐ সকল ব্যক্তির নাম, ঠিকানা এবং পেশা উলেস্্নখপূর্বক একটি তালিকা যাহারা তালিকার তারিখের অনধিক ছয়দিন পূর্বে উক্ত কোম্পানীর সদস্য ছিলেন এবং তত্সহ তাহাদের ধারণকৃত শেয়ার বা ষ্টকের পরিমাণ এবং এইরূপ শেয়ারের চিহ্নিতকারী কোন নম্বর থাকিলে সেই নম্বর; (খ) কোম্পানীর গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্ত্মকারী দলিল (deed of settlement) শরিকানা চুক্তি (contract of co-partnery) অথবা অন্যবিধ দলিলের অনুলিপি; এবং (গ) কোম্পানীটি যদি একটি সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিত করা অভিপ্রেত…