৩৫৪৷ (১) এই ধারায় উলেস্্নখিত ও বিধৃত ব্যতিক্রম ও বিধানাবলী সাপেক্ষে, এই আইন প্রবর্তনের পূর্বে বা পরে এই আইন ব্যতীত সংসদ প্রণীত অন্য কোন আইন (Act of Parliament) অনুযায়ী গঠিত অথবা যথাযথভাবে আইন মোতাবেক সাত বা ততোধিক সদস্য লইয়া গঠিত কোন কোম্পানী যে কোন সময়ে এই আইনের অধীনে একটি অসীমিতদায় কোম্পানী হিসাবে কিংবা শেয়ারদ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে কিংবা গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত হইতে পারে, এবং এই নিবন্ধন এই কারণে অবৈধ হইবে না যে, উক্ত নিবন্ধন করা হইয়াছিল শুধুমাত্র অবলুপ্তির উদ্দেশ্যে : তবে শর্ত থাকে যে - (ক) সংসদ প্রণীত আইন (Act of Parliament) অনুযায়ী যে কোম্পানীর…