৩৫১৷ বিদ্যমান কোম্পানীসমূহের ক্ষেত্রে এই আইন, গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোন কোম্পানী ব্যতীত, যে কোন সীমিতদায় কোম্পানীর ক্ষেত্রে সেই একইরূপে প্রযোজ্য হইবে, যেন শেষোক্ত কোম্পানী এই আইনের অধীন শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত ও নিবন্ধিকৃত হইয়াছে এবং কোন বিদ্যমান কোম্পানী গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হইলে, এই আইন সেই একইরূপে প্রযোজ্য হইবে যেন কোম্পানীটি এই আইনের অধীনে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত এবং নিবন্ধিকৃত হইয়াছে; এবং সীমিতদায় ব্যতীত অন্য যে কোন বিদ্যমান কোম্পানীর ক্ষেত্রে এই আইন সেই একইরূপে প্রযোজ্য হইবে যেন কোম্পানীটি এই আইন অনুযায়ী একটি অসীমিতদায়…