৩৪৯৷ (১) যদি কোন কোম্পানী এই আইনের কোন বিধান অনুসারে রেজিষ্ট্রারের নিকট কোন রিটার্ণ হিসাব বা অন্য দলিলপত্র দাখিল করিতে অথবা তাহার নিকট কোন বিষয়ে নোটিশ দিতে ব্যর্থ হয় এবং যদি উক্ত রিটার্ণ হিসাব বা দলিলপত্র দাখিল করার জন্য রেজিষ্ট্রার কর্তৃক নোটিশ দেওয়ার পর চৌদ্দ দিনের মধ্যে উক্ত কোম্পানী ঐগুলি দাখিল না করে, তাহা হইলে উক্ত কোম্পানীর কোন সদস্য বা পাওনাদার কিংবা রেজিষ্ট্রারের আবেদনক্রমে, আদালত উক্ত কোম্পানী ও উহার যে কোন কর্মকর্তাকে আদেশ দিতে পারিবে যে, উক্ত আদেশে বিনির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত কোম্পানী বা কর্মকর্তা উক্ত বিধান পালন করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন আদেশে আদালত এইরূপ…