৩৪৭৷ (১) এই আইনের অধীন কোম্পানীসমূহ নিবন্ধনের জন্য সরকার একটি কেন্দ্রীয় কার্যালয় এবং সরকারের বিবেচনায় উপযুক্ত স্থান বা স্থানসমূহে আঞ্চলিক কার্যালয় থাকিবে এবং কোম্পানী সংঘস্মারকের ঘোষণা অনুযায়ী কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয় যে নিবন্ধনকারী কার্যালয়ের অঞ্চলভুক্ত হইবে সেই কার্যালয় ভিন্ন অন্য কোন কার্যালয়ে সেই কোম্পানী নিবন্ধিকৃত করা যাইবে না৷ (২) এই আইনের অধীনে কোম্পানীসমূহ নিবন্ধনের উদ্দেশ্যে সরকার যেরূপ প্রয়োজনীয় বিবেচনা করিবে সেইরূপ রেজিষ্ট্রার, এডিশনাল রেজিষ্ট্রার, জয়েন্ট রেজিষ্ট্রার, ডেপুটি রেজিষ্ট্রার, এসিস্টেন্ট রেজিষ্ট্রার বা অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে এবং তাহাদের কর্তব্য সম্পর্কে…