৩৪৫৷ (১) এই আইন এবং Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এর বিধানাবলীর সহিত সংগতি রক্ষা করিয়া সুপ্রীম কোর্ট নিম্নবর্ণিত বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা :- (ক) হাইকোর্ট বিভাগে বা উহার অধঃস্ত্মন কোন আদালতে কোম্পানীর অবলুপ্তির ব্যাপারে অনুসরণীয় পদ্ধতি; এবং (খ) কোম্পানীর সদস্যগণ বা পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তির জন্য এই আইনের ২২৮ ধারার বিধান অনুসারে প্রয়োজন হইলে পাওনাদার ও সদস্যগণের সভা অনুষ্ঠান; এবং (গ) কোম্পানীর শেয়ারমূলধন হ্রাস এবং উহার পুনঃবিভাজন বিষয়ে এই আইনের বিধানাবলী বাস্ত্মবায়ন; এবং (ঘ) এই আইনের অধীন আদালতের নিকট সকল প্রকার আবেদন পেশকরণ৷ (২) কোম্পানীর অবলুপ্তি…