৩১৷ কোন সদস্যের শেয়ার বা ষ্টক কোম্পানীর সাধারণ সীলমোহরযুক্ত সার্টিফিকেটে বর্ণিত থাকিলে, প্রাথমিকভাবে (Prima facie) উক্ত সার্টিফিকেটই উহাতে বর্ণিত শেয়ার বা ষ্টকের মালিকানার সাক্ষ্য বহণ করিবে৷ কোম্পানী (সংশোধন) আইন, ২০২০ ১৯৯৪ সনের ১৮ নং আইনের ধারা ৩১ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৩১ এর “সাধারণ সীলমোহরযুক্ত” শব্দগুলি বিলূপ্ত হইবে।