২০৮৷ এই আইনের অধীনে নিযুক্ত যে কোন পরিদর্শক কর্তৃক প্রণীত প্রতিবেদনের অনুলিপি যে কোম্পানীর বিষয়াদি তিনি তদন্ত করিয়াছেন সেই কোম্পানীর সীলমোহর দ্বারা প্রমাণীকৃত (authenticated) হইলে, উক্ত অনুলিপি, উহাতে বিধৃত যে কোন বিষয়ের ব্যাপারে, উক্ত পরিদর্শকের মতামতের প্রমাণ বা সাক্ষ্য হিসাবে যে কোন আইনগত কার্যধারায় গ্রহণযোগ্য হইবে৷ কোম্পানী (সংশোধন) আইন, ২০২০ ১৯৯৪ সনের ১৮ নং আইনের ধারা ২০৮ এর সংশোধন ১১। উক্ত আইনের ধারা ২০৮ এ উল্লিখিত “সীলমোহর দ্বারা প্রমাণীকৃত (authenticated) হইলে, উক্ত অনুলিপি, উহাতে” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনী বিলুপ্ত হইবে।