১৮৬৷ (১) অর্থ বত্সরের শেষে কোন নিয়ন্ত্রণকারী এক বা একাধিক অধীনস্থ কোম্পানী থাকিলে, এইরূপ নিয়ন্ত্রণকারী কোম্পানীর ব্যালান্স শীটের সহিত উক্ত প্রতিটি অধীনস্থ কোম্পানী সম্পর্কে নিম্নবর্ণিত দলিলপত্র সংযুক্ত করিতে হইবে :- (ক) অধীনস্থ কোম্পানীর ব্যালান্স শীটের অনুলিপি; (খ) উহার লাভক্ষতির হিসাবের অনুলিপি; (গ) উহার পরিচালক পরিষদের প্রতিবেদনের অনুলিপি; (ঘ) উহার নিরীক্ষকগণের প্রতিবেদনের অনুলিপি; (ঙ) অধীনস্থ কোম্পানীতে নিয়ন্ত্রণকারী কোম্পানীর স্বার্থের বিবরণ, যাহা উপ-ধারা (৩) অনুসারে হইবে; (চ) উপ-ধারা (৮) এ উলেস্্নখিত বিবরণ, যদি থাকে; এবং (ছ) উপ-ধরা (৯) এ উলিস্্নখিত প্রতিবেদন, যদি থাকে৷ (২) উপ-ধারা (১)…