১২৯৷ (১) কোন কোম্পানীর উদ্দেশ্যাবলী অনুসারে উহার কোন কার্য বাংলাদেশের বাহিরে সম্পাদানের প্রয়োজন হইলে এবং উহার সংঘবিধি দ্বারা কোম্পানী ক্ষমতাপ্রাপ্ত হইলে, বাংলাদেশের বাহিরের কোন ভূখণ্ডে, এলাকায় বা স্থানে ব্যবহার করার জন্য উক্ত কোম্পানী অফিসিয়াল সীল রাখিতে পারিবে, যাহা কোম্পানীর সাধারণ সীলমোহরের প্রতিরূপ (facsimile) হইবে, তবে যে ভূখণ্ডে, এলাকায় বা স্থানে উহা ব্যবহৃত হইবে সেই ভূখণ্ড এলাকা বা স্থানের নাম সীলে খোদাইকৃত থাকিতে হইবে৷ (২) বাংলাদেশের বাহিরের কোন ভূখণ্ডে, এলাকায় বা স্থানে কোন দলিল দস্তাবেজে উক্ত অফিসিয়াল সীল অংকিত করার উদ্দেশ্যে কোন কোম্পানী উহার সাধারণ সীলমোহরযুক্ত করিয়া লিখিতভাবে যে…