১২৮৷ কোম্পানী উহার সাধারণ সীল মোহার দ্বারা মোহরাঙ্কনের মাধ্যমে লিখিতভাবে যে কোন ব্যক্তিকে সাধারণভাবে অথবা যে কোন নির্দিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের ভিতর বা বাহিরে যে কোন স্থানে উহার পক্ষে দলিল সম্পাদনের জন্য উহার এটর্নী হিসাবে ক্ষমতা প্রদান করিতে পারিবে; এবং কোম্পানীর পক্ষে উক্ত এটর্নী কোন দলিলে স্বাক্ষর করিলে এবং যে ক্ষেত্রে সীলমোহরের প্রয়োজন আছে সে ক্ষেত্রে তাহার সীলমোহর দ্বারা মোহরাংকিত হইলে উহা কোম্পানীর উপর বাধ্যকর হইবে এবং দলিলটি এইরূপ কার্যকর হইবে যেন তাহা কোম্পানীর সাধারণ সীলমোহরযুক্ত হইয়া সম্পাদিত৷ ”। কোম্পানী (সংশোধন) আইন, ২০২০ ১৯৯৪ সনের ১৮ নং আইনের ধারা ১২৮ এর প্রতিস্থাপন ৯। উক্ত আইনের…