৯। (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত সমাজহিতৈষী স্বনামধন্য ১ (এক) জন ব্যক্তি, যিনি উহার সভাপতিও হইবেন ; (খ) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত চিকিৎসা ক্ষেত্রে স্বনামধন্য ১ (এক) জন ব্যক্তি, যিনি উহার সহ-সভাপতিও হইবেন; (গ) সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (ঘ) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (ঙ) সচিব, অর্থ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত বিভাগের ১ (এক) জন অতিরিক্ত সচিব; (চ) সচিব, পরিকল্পনা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত…