৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ট্রাস্টি বোর্ডের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (ঘ) পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (ঙ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী; (চ) সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ; (ছ) সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; এবং (জ) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ১ (এক) জন স্বনামধন্য ব্যক্তি। (২)…