৭। ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) গ্রামীণ জনগোষ্ঠীর সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ; (খ) গ্রামীণ জনগোষ্ঠীকে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান; (গ) সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সামাজিক সহযোগিতা গ্রহণ, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট হইতে সম্পদ অথবা অনুদান সংগ্রহ ও উহার সুষ্ঠু ব্যবহার; এবং (ঘ) কমিউনিটি ক্লিনিকের সহিত ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ের হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা।