২। বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’কমিউনিটি ক্লিনিক’ অর্থ গ্রামীণ জনগোষ্ঠীর সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করিবার জন্য ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে স্থাপিত কমিউনিটি ক্লিনিক; (খ) ’ট্রাস্ট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট; (গ) ’ট্রাস্টি বোর্ড’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (ঘ) ’তহবিল’ অর্থ ধারা ১৪ এ উল্লিখিত ট্রাস্ট এর তহবিল; (ঙ) ’প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (চ) ’বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ছ) ’ব্যবস্থাপনা পরিচালক’ অর্থ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক; (জ) ’সদস্য’ অর্থ…