১০। ট্রাস্টি বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে নিরবচ্ছিন্ন সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য ব্যবস্থাপনা; (খ) তহবিলের জন্য অর্থ সংগ্রহ ও ব্যবহার; (গ) ট্রাস্টের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ; (ঘ) গ্রামীণ জনগণের সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি অথবা কার্যক্রমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনসমূহ, বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তশালীদের সম্পৃক্তকরণ; (ঙ) কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ; (চ) স্বাস্থ্যসেবায় জনগণের অংশগ্রহণ…