৫১। (১) প্রতি বৎসর ৩১ মার্চ এর মধ্যে কর্তৃপক্ষ উহার পূর্ববর্তী বৎসরের কার্যাবলী সম্পর্কে একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদনের সহিত একটি স্মারকলিপি থাকিবে, যাহাতে অন্যান্য বিষয়ের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কোন ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করিতে না পারিলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ না করিবার কারণ কর্তৃপক্ষ যতদূর অবগত ততদূর, লিপিবদ্ধ করিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর সরকার, যথাশীঘ্র সম্ভব, উহা জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করিবে।