৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক নিয়োগকৃত একজন চেয়ারম্যান; (খ) সরকার কর্তৃক নিয়োগকৃত ৪ (চার) জন সদস্য, যথা: - (১) সদস্য (প্রশাসন ও অর্থ); (২) সদস্য (প্রকৌশল); (৩) সদস্য (পরিকল্পনা); এবং (৪) সদস্য (আইন ও বাস্তবায়ন); (গ) জেলা প্রশাসক, কক্সবাজার; (ঘ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা; (ঙ) ভূমি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা; (চ) পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা; (ছ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন…