২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ’’অংশীদারী পতিষ্ঠান’’ অর্থ মুনাফা অর্জন এবং নিজেদের মধ্যে উক্ত মুনাফা বণ্টনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হইয়া যেইরূপ ব্যবসা সংগঠন গড়িয়া তোলে সেইরূপ প্রতিষ্ঠান; (২) ’’আর্থিক পতিষ্ঠান’’ অর্থ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২(খ) তে সংজ্ঞায়িত ’আর্থিক প্রতিষ্ঠান’; (৩) ’’ইমারত’’ অর্থ The Building Construction Act, 1952 (Act No. II of 1953) এর section 2(b) এ সংজ্ঞায়িত ’Building’ কে বুঝাইবে; (৪) ’’উন্নয়ন পকল্প’’ অর্থ সরকার অনুমোদিত কোন উন্নয়ন প্রকল্প; (৫) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর…