১৮। এই আইন কার্যকর হইবার পর কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ধারা ১ এর উপ-ধারা (২) এর অধীন প্রকাশিত গেজেট প্রজ্ঞাপনের অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে উহার কোন অংশ কোন ব্যক্তি, স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি বা বেসরকারি কোন সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানী সাধারণভাবে কোন ধরনের রাস্তাঘাট ও ইমারত নির্মাণ, উন্নয়ন প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন করিতে পারিবে না।