১৪। (১) কর্তৃপক্ষ, সময় সময়, মহাপরিকল্পনা সংশোধন বা পরিবর্তন করিতে পারিবে এবং তৎপরবর্তী সকল সরকারি বা বেসরকারি উন্নয়ন ও নির্মাণ কার্যক্রম উক্ত সংশোধন বা পরিবর্তন মোতাবেক বাস্তবায়ন করিতে হইবে। (২) মহাপরিকল্পনা প্রণয়ন অথবা উহার কোন সংশোধন বা পরিবর্তন অনুমোদিত হইবার পূর্বে বা পরে, উহা সম্পর্কে কোন আদালতে আইনগত প্রশ্ন উত্থাপন করা যাইবে না।