১। (১) এই আইন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) এই আইন বা, ক্ষেত্রমত, উহার কোন বিধান, - (ক) কক্সবাজার জেলার মৌজার ম্যাপে চিহ্নিত শহর এলাকায়, এবং বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৩১ নং আইন) এর অধীন কক্সবাজার জেলার আওতাধীন ’পর্যটন সংরক্ষিত এলাকা’ বা ’বিশেষ পর্যটন অঞ্চল’ হিসাবে ঘোষিত এলাকায়, যদি থাকে, অবিলম্বে; এবং (খ) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কক্সবাজার জেলার বা উহার সন্নিহিত অন্য কোন এলাকার জন্য, যেই তারিখ নির্ধারণ করিবে, সেই এলাকার জন্য সেই তারিখে প্রযোজ্য হইবে।