কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ ( ২০১৬ সনের ৭ নং আইন ) [১৩ মার্চ, ২০১৬ কক্সবাজার ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী প্রতিষ্ঠাকল্পে উক্ত অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ গঠনের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু কক্সবাজারে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের যথাযথ ব্যবহারে একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ রহিয়াছে ; এবং যেহেতু উক্তরূপ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার জন্য উক্ত অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন আবশ্যক; এবং যেহেতু উক্ত অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা পর্যটনশিল্প বিকাশের জন্য অপরিহার্য; এবং যেহেতু এতদুদ্দেশ্যে প্রয়োজনীয়…