৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবে, যথা :- (ক) উপাচার্য; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) অনুষদের ডিন; (ঙ) ইন্সটিটিউটের পরিচালক; (চ) রেজিস্ট্রার; (ছ) বিভাগীয় চেয়ারম্যান; (জ) গ্রন্থাগারিক; (ঝ) প্রভোস্ট; (ঞ) প্রক্টর; (ট) পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা); (ঠ) পরিচালক (অর্থ ও হিসাব); (ড) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ঢ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ণ) প্রধান প্রকৌশলী; (ত) প্রধান চিকিৎসক; (থ) পরিচালক (শরীরচর্চা ও শিক্ষা); এবং (দ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।