৪১। (১) এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা :- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপউপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) ট্রেজারারেরক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) অ্যাকাডেমিক কাউন্সিলের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (চ) জ্ঞান-বিজ্ঞানের বিভিন্নক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে চেয়ার অধ্যাপক পদ প্রবর্তন; (ছ) ডিপ্লোমা বা সার্টিফিকেট অথবা সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোনো সম্মান প্রদান; (জ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ;…