৫৩। (১) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা অন্য কোনো স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষ, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ইমারত নির্মাণ বা কৃত্রিম জলাধার খননের অনুমতি প্রদান করিবে না। (২) কোনো স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক উপ-ধারা (১) এর ব্যত্যয় ঘটাইয়া কোনো নির্মাণ কাজ বা খননের অনুমতি প্রদান করা হইলে উহা বেআইনি ও ক্ষমতা বহির্ভূত হিসাবে গণ্য হইবে অথবা অনুরূপ অনুমতির মাধ্যমে কৃত কার্যক্রম অকার্যকর ও অননুমোদিত বলিয়া গণ্য হইবে।