৩৩। (১) কর্তৃপক্ষ, উন্নয়নমূলক কাজের জন্য, প্রয়োজনে, রাজস্ব তহবিল হইতে মূলধনী তহবিলে অর্থ স্থানান্তর করিতে পারিবে। (২) কোনো অর্থ বৎসর শেষে রাজস্ব তহবিলে কোনো ঘাটতি দেখা দিলে উহা মূলধনী তহবিল হইতে অগ্রিম গ্রহণ করিয়া মিটানো যাইবে এবং এইরূপ অগ্রিম গৃহীত অর্থ পরবর্তী অর্থ বৎসরে মূলধনী তহবিলে জমা করিতে হইবে।