৫৫৷ (১) Bangladesh Institutes of Technology Ordinance, 1986 (Ordinance No. XXI of 1986), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এর বিধানাবলী যতটুকু Bangladesh Institute of Technology, Khulna এর ক্ষেত্রে প্রযোজ্য ততটুকু এতদদ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিত হইবার সংগে সংগে- (ক) Bangladesh Institute of Technology, Khulna, অতঃপর উক্ত বিআইটি বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে এবং তদ্স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত বিআইটির তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ঐ সকল সম্পত্তিতে উক্ত বিআইটির যাবতীয় অধিকার…