২১৷ (১) নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) সকল বিভাগীয় প্রধান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) পরিচালক (ছাত্র কল্যাণ); (ছ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ); (জ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (ঝ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ঞ) প্রেসিডেন্ট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি); (ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (Bangladesh University of Engineering and Technology) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ঠ) খুলনা…