ধারাঃ ৯৯। কেহ যদি কোন দালান, প্রাচীর, গাছ, বেড়া, খুঁটি বা অন্য কোন দন্ডায়মান বস্তুতে উহার মালিক বা দখলকারীর অনুমতি ব্যতীত কোন খড়িমাটি, কালি, ছাপ বা অন্য কোন প্রচারপত্র, বিজ্ঞপ্তি বা কাগজ লাগান, তবে সে ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।